Posts

https://www.bdstall.com/ কম্পিউটার এর যে যন্ত্রটি অপারেটিং সিস্টেম (ওএস) এর মাধ্যমে তথ্য ও উপাত্ত প্রক্রিয়াকরণের কাজ করে, তাকেই প্রসেসর বলে। বাংলাদেশে শুধুমাত্র দুইটি কোম্পানি প্রসেসর বাজারজাত করে, সেগুলো হল ইনটেল এবং এএমডি। ইনটেল এবং এএমডি প্রসেসর এর বিভিন্ন ভার্সন নিচে দেয়া হল। প্রসেসর এর বর্তমান মূল্য    ইনটেল প্রসেসর  ইনটেল বর্তমান বাজারে প্রচলিত এবং বহুল ব্যবহারিত প্রসেসর। ইনটেল প্রসেসর এর জনপ্রিয় সিরিজ : অ্যাটম :  ইনটেল অ্যাটম ২০১২ তে বাজার এ এসেছে। এটি সাধারনত নোটবুক এবং মিনি কম্পিউটারে ব্যবহার করা হয়। গ্রাফিক্স এর কাজ এর জন্য অথবা গেমিং এর জন্য এগুলো ভাল নয়। সেলেরন :  সেলেরন, সেলেরন ডি, সেলেরন ডুয়াল-কোর, সেলেরন জি, সেলেরন জে। এই সিরিজ এর প্রসেসর গুলো ২০০৭ থেকে ২০১৮ সাল এর মধ্যে বিভিন্ন সময় বাজারে এসেছে। সাধারন কাজ এর জন্য এই প্রসেসর গুলো খুবই উপযোগী। পেন্টিয়াম :  পেন্টিয়াম, পেন্টিয়াম-৪, পেন্টিয়াম ডি, পেন্টিয়াম  ডুয়াল-কোর, পেন্টিয়াম এক্সট্রিম সিরিজ, পেন্টিয়াম জি, পেন্টিয়াম গোল্ড, পেন্টিয়াম-২, পেন্...